গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবির পক্ষ থেকে পাঁচশর অধিক অসহায় নারী পুরুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ বিতরণ ২৮ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) কর্তৃক প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ পরবর্তী মানবিক পরিস্থিতি এবং জরুরি অবস্থায় অসহায় এবং দুঃস্থ জনগণের জন্য ফ্রী মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
আজ সোমবার, সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউয়েরগড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশরও বেশি নাগরিকের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ নম্বর বর্ডারগার্ডের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার বিজিবির সিলেটের মেজর চৌধুরী ইমরান মাহমুদ, তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নাজমুল আরেফিনসহ অন্যান্যরা।
২৮ নম্বর বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির উল্লেখ করেন যে, বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, অবৈধ প্রবেশ এবং চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোন জরুরি ঘটনাবলী এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় অসহায় ও দরিদ্র জনগণকে সহায়তার জন্য আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা এবং ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

