মোঃ আশরাফজ্জামান খান তরু:
বাড়ির বাইর থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় রাস্তার মোড় থেকে প্রতিবন্ধী সাইদুল ইসলামের খোঁজ পাওয়া যায়নি প্রায় সাত মাস ধরে। নিখোঁজ প্রতিবন্ধী সন্তানের সন্ধানে থাকা মা সামসুন্নাহার বেগম কষ্ট থেকে কষ্টে পড়ে বিলাপ করতে করতে প্রায় পাগল হয়ে যাচ্ছেন।
নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে গত ২৪/১২/২০২৫ ইং তারিখে বিকেল ৪টা ৩০ মিনিটে। মৌলিক ও বাক প্রতিবন্ধী মোঃ সাইদুল ইসলাম (৪০) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে।
নিখোঁজ সাইদুল ইসলামের মা জানান, ‘আমার সন্তান ফিরছে না, তাই আমি তাঁর সন্ধানে আত্মীয়-স্বজন, বিভিন্ন গ্রাম, পুকুর, হাসপাতাল এবং থানায় গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। ছেলের নিখোঁজ হওয়ার কারণে গত ২৬/১২/২০২৫ ইং সাঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। ডায়েরির নম্বর-১১২১।
মা সামসুন্নাহার বেগমের আকুতি, ‘যদি কেউ আমার ছেলে সাইদুলকে খুঁজে পান, তাহলে দয়া করে আমাকে জানান, আমি তাঁকে বুকে জড়িয়ে মরতে চাই।’
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে, আমরা নিখোঁজ প্রতিবন্ধী সাইদুলকে খুঁজে বের করার জন্য পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যোগাযোগের জন্য-
মোঃ সুলতান মাহমুদ -০১৩৪৬-৩১২০২৩ ও
০১৯৫৬-২৯৮৪১১
