তারাগঞ্জে ২৫ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারাগঞ্জে ২৫ পিস ট্যাপেন্ডাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি:


রংপুরের তারাগঞ্জে পুলিশের অভিযানে রিপন বাসফোর (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রিপন তারাগঞ্জ হাটবাজারের মাছ বাজার এলাকায় এসব ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার রিপন বাসফোর তারাগঞ্জ বাজার সুইপার কলোনির বাবুলাল বাসফোরের ছেলে বলে জানা গেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।