গঙ্গাচড়ায় মাদক মামলায় দুইজনের ৭ দিনের কারাদণ্ড

গঙ্গাচড়ায় মাদক মামলায় দুইজনের ৭ দিনের কারাদণ্ড

আখতারুজ্জামান মিলন
রংপুর বিভাগীয় ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নির্দেশনায় এবং গঙ্গাচড়া মডেল থানার সার্বিক সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম। এ সময় সিভিল পুলিশের সহযোগিতায় লিখন (২৮) ও কারিমুল (৪০) নামের দুই ব্যক্তিকে মাদক সেবন ও সংরক্ষণের সময় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।