Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, October 19
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | দিনাজপুরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনলাইন প্রতারণার অভিযোগ

দিনাজপুরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনলাইন প্রতারণার অভিযোগ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত18/09/2026 রংপুর No Comments2 Mins Read
দিনাজপুরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনলাইন প্রতারণার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

আহসান হাবিব, স্টাফ রিপোর্টার :

সাংবাদিকতার পরিচয় ও গণমাধ্যমের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা রাসেল মাহমুদ রিদয় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি কখনও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), আবার কখনও চ্যানেল এস-এর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতেন এবং সাংবাদিক পরিচয়ের সুযোগ নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

অভিযোগকারীদের দাবি, সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে অনলাইনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় অনলাইন প্রতারণার অভিযোগে মামলা করার প্রস্তুতি  হয়েছে বলেও জানা গেছে।

অভিযোগ রয়েছে, রাসেল মাহমুদ রিদয় বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিটিভি ও চ্যানেল এসসহ বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র ব্যবহার করেছেন। এসব পরিচয়পত্রের বৈধতা এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের সঙ্গে তার প্রকৃত সম্পর্ক রয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সাংবাদিকতার পরিচয় সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে কোনো ব্যক্তি যদি সেই পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, অর্থ আদায় বা প্রতারণার চেষ্টা করেন, তাহলে এর প্রভাব শুধু ভুক্তভোগীর ওপর নয়, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তির ওপরও পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক প্রতারণার অভিযোগে ঢাকার আশুলিয়া এলাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্তে অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, পরিচয়পত্র, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য যাচাই করা হলে অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।#

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হলে এর কারণে প্রকৃত সাংবাদিকদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এই পেশার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ, সাংবাদিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি যাচাই করা জরুরি।

রাসেল মাহমুদ রিদয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগ সংশ্লিষ্টরা। একই সঙ্গে তিনি কোন কোন গণমাধ্যমের পরিচয়পত্র ব্যবহার করেছেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার বর্তমান বা পূর্বের সম্পর্ক কী ছিল, অনলাইন যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নেওয়া হয়েছে কি না এবং আশুলিয়ায় দায়ের করা মামলার প্রকৃত বিষয় কী—এসব প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমেই পরিষ্কার হবে।

দিনাজপুর সাংবাদিক

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.