আহসান হাবিব, স্টাফ রিপোটার :
রংপুরের মিঠাপুকুরে বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫তারিখ রাতে প্রায় ২:৩০ মিনিটে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় মোঃ নাজমুল নামে ওই যুবককে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।
অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আই. সি.ইউ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ১১ ঘটিকায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সাপের কামড়ের পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, বর্ষা মৌসুমে মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সাপে কামড়ানোর পর ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

