নওগাঁ জেলা প্রতিনিধি:
গ্রামীণ অঞ্চলে সুস্থ সংস্কৃতি এবং যুব সম্প্রদায়কে উৎসাহিত করার উদ্দেশ্যে নানা আয়োজনের মাধ্যমে “ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬” সম্পন্ন হয়েছে। ২৯শে মে শুক্রবার স্থানীয় কদমগাছী-কাদিমপুর যুব সংগঠনের আয়োজনকৃত এই উৎসবমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাদী চৌধুরী (টিপু), এবং সভাপতির দায়িত্বে ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কদমগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ বুলবুল ইসলাম এবং কদমগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ।
কদমগাছী-কাদিমপুর যুব সংগঠনের সদস্যদের ব্যবস্থাপনায় স্থানীয় যুবকদের উৎসাহী অংশগ্রহণে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, যুব সমাজকে মাদকাসক্তির কুপ্রভাব থেকে মুক্ত রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
