মরিচ চাষে সফল যুবক আতাউর রহমান

মরিচ চাষে সফল যুবক আতাউর রহমান

মোঃ আশরাফজ্জামান খান তরু:

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মোঃ মোখলেছুর রহমানের দ্বিতীয় পুত্র মোঃ আতাউর রহমান আতা মরিচ চাষের ক্ষেত্রে সফল একজন কৃষক হিসেবে নিজের ঐক্যতা প্রতিষ্ঠা করেছেন।

আতাউর রহমান আতার সঙ্গে আলোচনা করে জানা যায়, তিনি তার শ্বশুরবাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুরএলাকায় শ্বশুরবাড়ির সদস্যদের সবজি চাষের কার্যক্রম দেখে নিজের মধ্যে সবজি চাষের আগ্রহ সৃষ্টি করেন।

এর ধারাবাহিকতায়, ভায়রা মামুনের পরামর্শ অনুযায়ী মরিচ চাষের উদ্যোগ নেন।তিনি বাড়ির পাশের ১৪ শতাংশ জমি ইজারা নিয়ে মরিচ চাষ শুরু করেন এবং মরিচের চারা বীজ তিলকপুর থেকে সংগ্রহ করেন। যথাযাসিত পরিচর্যায় তিনি মরিচ চাষে সফলতা অর্জন করেন।

বর্তমানে তিনি প্রতি কেজি মরিচ ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন।আতাউর রহমান আতা যে সফলতা অর্জন করেছেন তা দেখে একই গ্রামের হায়দার আলী, লিপটনসহ অন্যান্যরা মরিচচাষে আগ্রহী হয়ে পড়ছেন। তারা মরিচ চাষের বিষয়ে নিয়মিত পরামর্শ নিচ্ছেন আতাউর রহমান আতার কাছ থেকে।

এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, তার নিজের জমি নেই তাই তিনি ইজারা নিয়ে মরিচ চাষ করছেন। তিনি ভবিষ্যতে আরও জমি ইজারা নিয়ে মরিচ চাষ করে স্বাবলম্বী জীবন কাটাতে চায়।