শেরপুরে তালা কেটে ইজি বাইক চুরির অভিযোগ

শেরপুরে তালা কেটে ইজি বাইক চুরির অভিযোগ

মোঃ আল মুনতাকিম, বিশেষ প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার একটি বাড়ির গেটের তালা ভেঙে একটি ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. দুলু মিয়া।

অভিযোগে বলা হয়েছে, ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ময়েন আলী মন্ডলের পুত্র দুলু মিয়া একজন ইজি বাইকচালক হিসাবে কর্মরত। তিনি ১৬ মে রাতে তাঁর ইজি বাইকটি বাড়ির সামনে রেখে ঘুমাতে যান। পরের দিন, ১৭ মে সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন, তখন দেখতে পান ওই গেটের তালা কেটে দুর্বৃত্তরা তাঁর ইজি বাইক চুরি করে নিয়েছে। এই ঘটনায় একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামক তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে থানায়।

অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিছু স্থানীয় ব্যক্তি তাঁদের ইজি বাইকটি নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। চুরি হওয়া ইজি বাইকটির বাজারমূল্য আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।