মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে একটি মনহর ঘটনায় এক শিক্ষার্থী মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় যোগদান করেছেন।
এমন কঠিন পরিস্থিতিতেও তার দায়িত্ববোধ ও ভবিষ্যতের চিন্তা করে পরীক্ষার কক্ষে উপস্থিত হয়ে একটি বিশেষ উদাহরণ স্থাপন করেছে।
এটি জানা গেছে, বিনাই জসীমউদ্দীন মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থী এবং বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের মহসিন আলী প্রামানিকের ছেলে মোরশেদ প্রামানিকের মা পারুল বেগম (৩৮) দীর্ঘক্ষণ ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
মায়ের মৃত্যুর দুঃখকে বুকে ধারণ করে মোরশেদ আজ ১৭ মে সকালে নির্ধারিত সময়ে সকাল ৯টায় ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছেন।
