নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ শাহাবুদ্দিন এর উপর আজ মঙ্গলবার সকালে স্কুলের পাশের হাসির চায়ের দোকানে আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছে বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল মজিদ। ঘটনার কারণ জমিসংক্রান্ত বিরোধ বলে জানা যায়।
আহত শিক্ষকের প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে তাকে বাড়িতে রাখা হয়েছে। বর্তমানে শিক্ষকের হাসপাতাল ও থানায় মামলা করতে বাধা দিচ্ছে প্রভাবশালী ব্যক্তি। এমনকি তাকে বাড়ি থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।
বিএনপির নেতা আব্দুল মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

