সুন্দরবনে করিম শরীফ বাহিনীর তিন সদস্য আটক
মো: আল-মাহফুজ শাওন: বাংলাদেশ কোস্ট গার্ড আবারো সুন্দরবনে সক্রিয় ভয়ঙ্কর বনদস্যু করিম শরীফ দলের বিরুদ্ধে একটি বড় অভিযান পরিচালনা করেছে। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে পরিচিত এই অভিযানে বন্দুকযুদ্ধের পর দলের তিন সদস্যকে ধরা হয়েছে, তাদের কাছে অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেছে। শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই খবর নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১৩ মে বিকেল থেকে শুরু করে দুই দিন ধরে অভিযানের মাধ্যমে বাগেরহাটের শরণখোলা থানাধীন শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অভিযান চালিয়েছে কোস্ট গার্ডের মোংলা ও কোকিলমনি স্টেশন। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করলে আত্মরক্ষার জন্য সদস্যরা পাল্টা গুলি চালান। এরপর ধাওয়া করে কোস্ট গার্ড তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মেহেদী হাসান (২৫),…
