এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা):
২৮ জুন, জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয়ের সঙ্গে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তাকে জানানো হয়েছে যে, বিদ্যুৎ সরবরাহের ব্যত্যয় ঘটায় স্থানীয় মানুষের জীবনযাত্রা চরম দুরবস্থায় পরিণত হয়েছে।মাননীয় মন্ত্রী এই সাময়িক লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২৯ জুন) মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত ফেসবুক ভেরিফায়েড পেজে এই তথ্যটি নিশ্চিত করেন।
তাঁর প্রদত্ত তথ্যানুসারে, ন্যাশনাল গ্রিডে কিছু সাময়িক সমস্যা র কারণে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর কারণে সারাদেশজুড়ে ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। তিনি জানান, ২-৩ দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক হতে পারবে।
আমি আপনারা সকলের ভোটে নির্বাচিত এলাকার প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যোগাযোগ অব্যাহত রেখেছি। ইতিমধ্যে, পাইকগাছায় একটি গ্রিড স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। যা শীঘ্রই শুরু হবে। কয়রাতেও একটি সাবস্টেশন অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিদ্যুতের এই মারাত্মক লোডশেডিংয়ের কারণে আমি দুঃখ প্রকাশ করছি।
এছাড়া সকলের কাছে অনুরোধ করছি, আমাদেরকে কিছুটা সময় দিন এবং ধৈর্য্য ধারণ করুন। কয়রা ও পাইকগাছার বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগসহ সকল প্রতিষ্ঠান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০২৭ সালের মধ্যে কয়রা ও পাইকগাছায় বিদ্যুৎ সমস্যার সর্বাধিক সমাধান করা হবে, ইনশাআল্লাহ।

