Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে

গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে

By দৈনিক নবদিগন্ত18/06/2026 খুলনা No Comments2 Mins Read
গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

গৃহকর্মীর ওপর অমানবিক নির্যাতনের কারণে দায়ের হওয়া মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পপি রানী সাহা এবং তার স্বামী সঞ্জয় কুমার সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে তাদের খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে বিচারক ফারুক ইকবাল শুনানি শেষে এই নির্দেশ প্রদান করেন।

এর পূর্বে নির্যাতিত গৃহকর্মী মিলন দাশের মা মিনতি রানী একটি মামলা দায়ের করেন সোনাডাঙ্গা মডেল থানায়। মামলার পর পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

পুলিশ এবং মামলার তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) দুপুরে রান্নার সময় তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে সামনে রেখে গৃহকর্মী মিলন দাশের ওপর হামলা চালান এএসআই পপি রানী সাহা। অভিযোগ রয়েছে যে তিনি মিলনকে  মারধর করতে গিয়ে গরম কড়াই দিয়ে শারীরিক আঘাত করেন।

এদিকে, ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তাত্ক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়, বিষয়টি নজরে আসার পর পুলিশ বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায় এবং এএসআই সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী পপি রানী সাহাকে আটক করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী মিলন দাশ নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের কন্যা। তিনি প্রায় পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় কুমারের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন।

ওসি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর মিলনের মা খুলনায় আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বুধবার রাতে এ বিষয়ে জানা পাওয়ার পর বৃহস্পতিবার সকালে থানায় এসে মামলা দায়ের করেন।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পুলিশকে বিভ্রান্ত করার জন্য গৃহকর্মীর সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য প্রদান করার চেষ্টা করছিলেন। যখন তদন্তে এসব তথ্যের অসঙ্গতি ধরা পড়ে, তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, “অভিযোগকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের পক্ষ থেকে এই ধরনের অমানবিক আচরণ কখনো প্রত্যাশিত নয়। আমরা ঘটনার ন্যায্য বিচার নিশ্চিত করার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আইনগত ও মানবিক সহায়তা প্রদান করবো।”

এই ঘটনার ফলে খুলনা এবং দেশের নানা স্থানে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এধরনের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে সচেতন মহল মনে করছে।

খুলনা পুলিশ দম্পতি

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.