নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খন্দকার আলী আবীর, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামায়াত নেতা মোঃ আবুল কালাম আজাদ পাখি মোল্লার ওপর হামলার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকালে সোয়া ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলদী ইউনিয়ন শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচিটি পরিচালিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর আবার এই একই স্থানে এসে শেষ হয়।

মিছিলের আগে প্রতিবাদ সমাবেশে নলদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নড়াইল জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আবুল বাশার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ আমজাদ হোসেন মল্লিক, লোহাগড়া উত্তর শিবিরের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, হামলার শিকার নলদী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, লোহাগড়া উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মাও আশরাফ হোসেন, মোঃ তুহিন মোল্যা এবং আরো অনেকেই।

বক্তারা বারবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শান্তিপ্রিয় নলদী ইউনিয়নকে অশান্ত করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী চেয়ারম্যানের ওপর আক্রমণ করেছে।

জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, কিন্তু যদি কেউ অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে, তাহলে জামায়াতের নেতাকর্মীরা নিঃশব্দে বসে থাকবে না। বক্তারা নলদী ইউনিয়নের চাঁদাবাজদের সতর্ক হতে বলেন। অন্যথায়, সংসদ নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে সচেতন জনগণ তাদের মুখ ফিরিয়ে নেবে।

প্রতিবাদ কর্মসূচিতে জামায়াতে ইসলামের উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি নলদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।