Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, October 22
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত04/06/2026 খুলনা No Comments2 Mins Read
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

খন্দকার আলী আবীর, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির দাবি, দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো উত্তর দেননি। পরে তিনি নিজ কক্ষে ফিরে যান। কিছু সময় পর কয়েকজন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বলে অভিযোগ করেন। এতে তার মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ইউনিয়ন পরিষদের বারান্দায় জ্বালানি কাঠ রাখা নিয়ে প্রথমে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে চেয়ারম্যানের সঙ্গে কয়েকজনের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে অভিযোগের বিষয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, একটি মিলাদ মাহফিলের আয়োজন উপলক্ষে স্থানীয়রা জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে মতবিরোধ হলেও তিনি হামলার ঘটনায় জড়িত নন বলে দাবি করেন।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত চেয়ারম্যানের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউপি চেয়ারম্যান মারধর হাসপাতাল

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.