Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড
  • জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩
  • সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন
  • গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫
  • টেকনাফের হ্নীলায় বাজারে অভিযান, মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা
  • সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
  • টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 7
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

By দৈনিক নবদিগন্ত03/06/2026 খুলনা No Comments2 Mins Read
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকা:

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রের দাবি, হামলায় অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল সফরে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলের ভাষ্য অনুযায়ী, পুশ-ইন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দলের নেতাকর্মীরা সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

দলটির অভিযোগ, কর্মসূচি শেষে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বাজারের দিকে যাওয়ার সময় তাদের গাড়িবহরকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়। এতে বহরে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এনসিপির কয়েকজন নেতা হামলার জন্য একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের স্থানীয় একটি গ্রুপকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়নি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় গাড়িবহরে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে ছিলেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। তবে হামলার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনের কারণ কী—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এনসিপি নাসীরুদ্দিন পাটওয়ারী

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

2 Mins Read

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

2 Mins Read

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

বরিশাল 07/09/2026

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

07/09/2026

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

07/09/2026

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫

07/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.