রামপালে জিয়ার স্মরণে দোয়া ও খাদ্য সহায়তা

রামপালে জিয়ার স্মরণে দোয়া ও খাদ্য সহায়তা

বাগেরহাট প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলায় দোয়া, খতমে কোরআন এবং খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উপলক্ষে উপজেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন পরিচালিত হয় এবং দুঃস্থ ও এতিম ছাত্রদের মাঝে নগদ টাকা এবং খাবারের সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা এবং স্থানীয় স্বনামধন্য ব্যক্তি বর্গের উপস্থিতি লক্ষ করা যায়।

এই অনুষ্ঠানের আয়োজন করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি BNP। আয়োজক পক্ষ জানিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।