কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত অর্ধশতাধিকের আশঙ্কা

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত অর্ধশতাধিকের আশঙ্কা

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার খোকসায় একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ৩০ জনেরও বেশি। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১১টার সময় খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাক (বগুড়া ড ১১-২৭০৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৩ ০০৯৩) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে ১০-১৫ জন যাত্রীর অবস্থার অবনতি গুরুতর।