Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
  • আশুলিয়ায় সাংবাদিক আহসান হাবিব অসুস্থ, দোয়া কামনা
  • বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন গ্রেফতার
  • কুমিল্লায় শুভ জন্মাষ্টমীর উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন
  • বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক যুবকের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক যুবকের বিরুদ্ধে মামলা

By দৈনিক নবদিগন্ত18/05/2026 খুলনা No Comments1 Min Read
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক যুবকের বিরুদ্ধে মামলা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার ফুলতলা এলাকায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছর বয়সী মরিয়ম খানম নদীকে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে পৌনে ২টার সময় ফুলতলা খাদ্য গুদাম খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুরুতরভাবে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবক আশিক শেখ অভয়নগর উপজেলার গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের পুত্র। ঘটনার পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের মো. বাদশা গাজীর কন্যা মরিয়ম খানম নদী সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। রবিবার ফুলতলা রি-ইউনিয়ন হাইস্কুল কেন্দ্র থেকে বিজ্ঞান পরীক্ষা শেষ করে সে বাবা-মায়ের সাথে বাড়ি ফেরার পথে ছিল।

এসময় ফুলতলা খাদ্য গুদাম খেয়াঘাটে নৌকায় উঠার সময় আশিক শেখ ধারালো ছুরি নিয়ে তাদের দিকে ধাওয়া করে। একসময়ে মরিয়ম নৌকার উপরে পড়ে গেলে তার পিঠের ডান দিকে ছুরিকাঘাত করা হয়, যার ফলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশিককে ধাওয়া করে দামোদর নলুয়া পাড়া এলাকা থেকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে ফুলতলা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত মরিয়মকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মরিয়মের মা টুকটুকি বেগম অভিযোগ করেন, আশিক শেখ প্রায় দুই বছর ধরে তার কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন স্থানে উত্যক্ত করছে। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরে পরিবারের সদস্যরা মরিয়মের সাথে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতেন। তারপরও প্রতিদিন বিভিন্ন মোড় ও স্কুলের সামনে দাঁড়িয়ে আশিক গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করত। রবিবার পরীক্ষা শেষে ফেরার পথে তাদের গুলি করে হত্যার হুমকি দিতেও মরিয়মকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় মরিয়মের বাবা মো. বাদশা গাজী ফুলতলা থানায় আশিক শেখের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

Keep Reading

1 Min Read

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

2 Mins Read

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

1 Min Read

৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

খুলনা 05/09/2026

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

05/09/2026

৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল

04/09/2026

কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

04/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.