মো: আল-মাহফুজ শাওন
সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন, ঐতিহ্যের ধারায় নতুন নেতৃত্বের প্রত্যাশা
খুলনা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ উৎসবঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রার্থীদের সমর্থক ও ভোটার সাংবাদিকদের সরব অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে। ভোটগ্রহণের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন, সংগীত ও ভিডিও প্রদর্শনের মাধ্যমে পুরো পরিবেশে উৎসবের আবহ তৈরি হয়েছে।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্ধারণে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে খুলনা প্রেসক্লাব দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব পাবে, যা ভবিষ্যতে সাংবাদিক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
