এসকে এম মহসিন রেজা , উপজেলা প্রতিনিধি :
খুলনার কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্তসহ সাত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, কয়রা থানার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)(৪১) অনুযায়ী মোহাম্মদ আরিয়ান সানা (২৮) ও মোহা. জাহিদুল ইসলাম (২১) আসামি হয়েছেন। তাঁদের বাড়ি কয়রা উপজেলার জায়গীরমহল এলাকায়।
এ ছাড়া মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে বাদশা সরদার ও খালিদ হোসাইনকে সামারি ট্রায়ালে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে বাকেরগঞ্জ থানার সিআর ৮৭১/২৫ মামলার আসামি মোহাম্মদ ইব্রাহিম গাজী এবং সিআর ৬০৯/২২ মামলার আসামি মো. রোকনুজ্জামানকেও আদালতে পাঠানো হয়েছে। তাঁদের দুজনের বাড়ি কয়রা এলাকায়।
এ ছাড়া কয়রা থানার ১৯ আগস্টের মামলার আসামি মো. আজিজুর রহমান (৩০), তেঁতুলতলা এলাকার বাসিন্দা, আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার এসব সাত আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

