Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান
  • কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ
  • নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
  • গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | অভয়নগরে গণশুনানি ও মতবিনিময় সভায় এমপি গোলাম রছুল, উন্নয়নের আশ্বাস

অভয়নগরে গণশুনানি ও মতবিনিময় সভায় এমপি গোলাম রছুল, উন্নয়নের আশ্বাস

By দৈনিক নবদিগন্ত27/07/2026 খুলনা No Comments2 Mins Read
অভয়নগরে গণশুনানি ও মতবিনিময় সভায় এমপি গোলাম রছুল, উন্নয়নের আশ্বাস
অভয়নগরে গণশুনানি ও মতবিনিময় সভায় এমপি গোলাম রছুল, উন্নয়নের আশ্বাস
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধিঃ

জনতার কাছে এমপি গোলাম রছুল সাধারণ শুনানি, আলোচনা, নদীভাঙন পরিদর্শন ও সিংগাড়ী হাসপাতালের উন্নয়নের প্রতিশ্রুতি। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আজ (২৭ জুলাই) দিনব্যাপী জনগণের সঙ্গে যোগাযোগ, জনসমস্যা পরিদর্শন ও আলোচনা কার্যক্রম করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা আমীর মো. গোলাম রছুল।

প্রথমে তিনি ভাটপাড়া বাজার পরিদর্শন করেন। বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা, প্রয়োজন ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তাঁর সামনে তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

পাশাপাশি পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় বিষয়গুলো তালিকায় লেখেন, যাতে ধাপে ধাপে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ হয়। এরপর তিনি পোতপাড়া, ভুগিলহাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন। সভায় স্থানীয় জনগণ বিদ্যালয়ের ভবন নির্মাণ ও সংস্কার, শিক্ষক স্বল্পতা, জরাজীর্ণ সড়ক, মাদক প্রতিরোধ এবং মসজিদ ও মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তাঁর সামনে উপস্থাপন করেন।

সংসদ সদস্য মো. গোলাম রছুল প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তা লেখেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি স্থানীয় জামায়াতের নেতাদের জনগণের অন্যান্য সমস্যা ও প্রয়োজন নিয়মিতভাবে জানাতে বলেন, যাতে তাদের সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া যায়।

পরে তিনি পাইকপাড়া এলাকা সংলগ্ন ভৈরব নদীর ভাঙনকবলিত অংশ পরিদর্শন করেন। এ সময়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের সহযোগিতায় কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে কাজ করবেন।

আরোও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

এদিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি সিংগাড়ী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালও পরিদর্শন করেন। ভৈরব নদীর এপার অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসার স্থান হিসেবে হাসপাতালের সার্বিক অবস্থা দেখেন এবং এটি কেমনভাবে আরও জনবান্ধব, কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠান হতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরদার মো. শরিফ হোসেন, উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, আইবিডব্লিউএফ-এর যশোর জেলা সভাপতি মতিয়ার রহমান, অভয়নগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফফর আহমেদ, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি রায়হান হোসেন রাতুলসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই কর্মসূচিতে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা, সমস্যা শোনা ও তাৎক্ষণিকভাবে লেখা, নদীভাঙন ও স্বাস্থ্যসেবা পরিদর্শন এবং উন্নয়নমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

গণশুনানি মতবিনিময় সভা

Keep Reading

1 Min Read

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

1 Min Read

নড়াইলে সোনালী লাইফের ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

1 Min Read

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান

ঢাকা 14/09/2026

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

14/09/2026

গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.