Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড
  • জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩
  • সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন
  • গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫
  • টেকনাফের হ্নীলায় বাজারে অভিযান, মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা
  • সরকারি সময়েই বিদ্যালয় তালাবদ্ধ, টেকনাফে ১১ শিক্ষককে শোকজ
  • টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হ*ত্যা মামলার আসামি গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 7
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে স্বস্তি, ভোগান্তি ছাড়াই পারাপার ঘরমুখো মানুষের

ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে স্বস্তি, ভোগান্তি ছাড়াই পারাপার ঘরমুখো মানুষের

By দৈনিক নবদিগন্ত26/05/2026 ঢাকা No Comments2 Mins Read
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে স্বস্তি, ভোগান্তি ছাড়াই পারাপার ঘরমুখো মানুষের
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। তবে এবার ঈদযাত্রার প্রথম দিনেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে স্বস্তির চিত্র দেখা গেছে। সব ফেরি সচল থাকায় নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। ঘাট এলাকায় দীর্ঘ যানজট বা অতিরিক্ত ভোগান্তি না থাকায় স্বস্তিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরছেন মানুষ।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনে পরিপূর্ণ অবস্থায় দৌলতদিয়া ঘাটে ভিড়ছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের চাপ থাকলেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি।

যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, যানবাহনের চাপ সামাল দিতে প্রয়োজনীয় ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে অতিরিক্ত ফেরি চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।

ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রী তোয়া বলেন, এবার ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ছিল। পথে তেমন যানজট ছিল না এবং ভাড়াও সহনীয় ছিল।

রাজবাড়ীর পাংশায় পরিবার নিয়ে ঈদ করতে যাওয়া সিরাজ আহম্মেদ বলেন, গতবারের তুলনায় এবারের যাত্রা অনেক ভালো। সড়ক ও ঘাট এলাকায় বড় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, নৌপথ ও ঘাট এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কন্ট্রোল রুমও চালু রয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদযাত্রার প্রথম দিনে চাপ তুলনামূলক কম থাকলেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।

ঈদযাত্রা

Keep Reading

1 Min Read

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

2 Mins Read

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

2 Mins Read

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন যুবকের কারাদণ্ড

বরিশাল 07/09/2026

জমি বিরোধের জেরে রূপগঞ্জে সশস্ত্র হামলা, দুই কলেজছাত্রসহ কুপিয়ে জখম ৩

07/09/2026

সাপাহারে কাগজে শিক্ষার্থী ২৯৯ বাস্তবে ৪ জন শিক্ষার্থী, তাদের শিক্ষক ১৫ জন

07/09/2026

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত আহত ২৫

07/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.