নিটল-নিলয় গ্রুপের বিরুদ্ধে সরকারি জমি বিক্রির অভিযোগ, এলাকাবাসীর দাবি তদন্তের

নিটল-নিলয় গ্রুপের বিরুদ্ধে সরকারি জমি বিক্রির অভিযোগ, এলাকাবাসীর দাবি তদন্তের

হুমায়ুন কবির, কটিয়াদি উপজেলা প্রতিনিধি:

কিশোর গনজ ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক নিটল নিলয় গুপের চেয়ারম্যান মাতলুব আহমেদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে সরকারি জমি বিক্রি সম্পর্কে।

আজ ০৬ এপ্রিল বুধবার সকাল ১০.০০ টায় কিশোর গনজ ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আইনজীবী জালাল উদ্দীন সাহেব (কালিয়াচাপড়া চিনিকল) নিটল নিলয় গুপ কিশোর গনজ ইকোনমিক জোন পরিদর্শনে উপস্থিত হন। এই সময় কটিয়াদি ও পাকুনদিয়া উপজেলার সাকেল ওসি মহোদয়, পাকুনদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবং পাকুনদিয়া উপজেলা ও পৌর বি এন পি এবং পাটুয়া ভাংগা ইউনিয়ন বি এন পির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি জালাল উদ্দিনের আগমন উপলক্ষে পাঠুয়াভাংগা আচমিতা বনগ্রাম ও চৌদ্দ সন্তান ইউনিয়ন বি এন পি এবং সাধারণ জনগণ কয়েকটি বিশাল মিছিল সহকারে সেখানে সমবেত হন, যাদের সংখ্যা ছিল হাজার হাজার। এই সময় সেখানে উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এমপি জালাল উদ্দিনের কাছে নিটল নিলয় গুপের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সরকারি জমি বিক্রি করার অভিযোগ উত্থাপন করেন।

এমপি জালাল উদ্দিন সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার সত্যিকার অর্থে নিটল নিলয় গুপের কাছে এই মিলে এবং এর ৯২ একর জমি বিক্রির অনুমতি দিয়েছে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী, নিটল নিলয় গুপের এই জমি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবহারের লক্ষ্যেই ব্যবহৃত হবে এবং এই জমি অন্য কোন গোষ্ঠী বা ব্যক্তির কাছে বিক্রি করা যাবে না। কিন্তু সরকারের দেওয়া নির্দেশনা লঙ্ঘন করে এই জমি বিক্রি করা এবং মিলের সম্পদ অন্যত্র নিয়ে যাওয়া বেআইনি কাজ।

তিনি আরও উল্লেখ করেন, নিটল নিলয় গুপের চেয়ারম্যানকে সরকারের নির্দেশ মতো এই মিল ও মিল সংলগ্ন এলাকায় বেকার যুবকদের জন্য কলকারখানা স্থাপন ও বিক্রিত জমিকে মিলের আওতায় আনতে মনোনীত করেন।