এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ:
“একত্রে আমরা সেবা করি, একত্রে আমরা যুক্ত থাকি” – এই স্লোগানকে সামনে রেখে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান – ২০২৬ গোপালগঞ্জে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
শনিবার (১৫ মে) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা শহরের পৌর পাবলিক হল শপিং কমপ্লেক্সের ছাদে অবস্থিত কে.এস.পি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।
এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান অধ্যাপক গোলাম মোস্তফা (জিএম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ।
এ অনুষ্ঠানকে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান এবং এলজি ও পিএনপি বিভাগের এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা কোহিনুর আক্তার।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান মীর সাকিব হোসেন।
প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ সকল আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানায় আয়োজকরা।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, মানবতার স্বার্থে এপেক্স সংগঠন বাংলাদেশসহ সারা বিশ্বে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যদিও তাদের বিদেশি কোনো ফান্ড নেই। এপেক্সিয়ানরা নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে এসব কাজ সম্পন্ন করেন।
এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর গোলাম মোস্তফা (জিএম) অনুষ্ঠানের মাঝে সদর উপজেলা পরিষদে কর্মরত জি এম আবুল হোসেনের কন্যা আফরিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাঁর সুচিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। তিনি সকল এপেক্সিয়ানের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসকের মাধ্যমে পরিবারের সহযোগিতা কামনা করেন। তার মানবিক আবেদন শুনে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান জেলা পরিষদে আবেদন জানানোর পরামর্শ দেন এবং পরিবারটির সহায়তায় আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নতুন কমিটির সব সদস্য, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং জেলা থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। এপেক্সের যাত্রা হোক মানবতার কল্যাণে।
