Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | কটিয়াদীতে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক-ধর্মীয় সহাবস্থান নিয়ে আলোচনা

কটিয়াদীতে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক-ধর্মীয় সহাবস্থান নিয়ে আলোচনা

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত13/09/2026 ঢাকা No Comments2 Mins Read
কটিয়াদীতে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক-ধর্মীয় সহাবস্থান নিয়ে আলোচনা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

হুমায়ুন কবির দুলাল, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে নাগরিকদের করণীয় নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ে কটিয়াদী পিএফজি’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী পিএফজি কো-অর্ডিনেটর ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, চান্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ আশেক, কটিয়াদী পিএফজি সদস্য ও মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ভূইয়া (গঙ্গা), মো. শামসুদ্দিন, মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, অভিভাবক সদস্য হাজী মো. উসমান গনি (মশাল), অভিভাবক সদস্য হাজী মো. শিবুল মিয়া, সিনিয়র শিক্ষক শাহিদুর রহমান (মানিক), শাহীন সওদাগর, নিপা জামান, শিমু রানী দাস, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. বিলাত হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার এবং মসজিদ কমিটির সহ-সভাপতি আ. হালিম ভূঞাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মতের ভিন্নতাকে সম্মান করার মানসিকতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকলেও সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে নাগরিকদের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও সংঘাত এড়িয়ে পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা কটিয়াদীতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কটিয়াদী

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.