Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

By দৈনিক নবদিগন্ত30/08/2026 ঢাকা No Comments2 Mins Read
সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তাদের কর্মদক্ষতা ও কার্যক্রমের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ করে সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের পরিবর্তে ‘ভাড়া করা’ লোকজনের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কড়ইচালা বিট অফিস পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি এখানকার কাজের গতি ও মান দেখতে এসেছি। কিন্তু হতেয়া রেঞ্জের কালমেঘা বিট এবং বাঁশতৈল রেঞ্জের নলুয়া বিটের কার্যক্রম মোটেও সন্তোষজনক নয়।”

সামাজিক বনায়ন কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বনের সুবিধাভোগীরা প্রকৃতপক্ষে স্থানীয় বাসিন্দা কি না, তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে। স্থানীয়দের সুবিধার জন্যই সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সুবিধাভোগীরা যেন নিজেদের সন্তানের মতো গাছের পরিচর্যা করতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দ্রুত বৈঠক করে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করার নির্দেশ দেন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের দুর্বৃত্তায়ন বনায়ন কর্মসূচিতে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর কাছে আটিয়া বন আইন বাতিল এবং বন বিভাগের হয়রানি বন্ধের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জনগণের সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কড়ইচালা বিট অফিস পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে প্রতিমন্ত্রী ঘাটাইল উপজেলার সাগরদিঘীর উদ্দেশে সখীপুর ত্যাগ করেন।

সখীপুর

Keep Reading

1 Min Read

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

2 Mins Read

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.