মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এনামুল দর্জি (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উত্তর ঝিকরহাটি এলাকার এনামুল দর্জির বাড়ির সামনে সড়কটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক উদ্ধার ও মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় উত্তর ঝিকরহাটি এলাকায় এনামুল দর্জিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার এনামুল দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে। পুলিশ জানিয়েছে, এনামুলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধের পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

