এম টি রহমান মাহমুদ গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ ১৫ আগস্ট ২৬ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে।
উপজেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ উপজেলার নানা গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়। পরে টহল দলটি জেলা শহরে ফিরে যায়।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেই লক্ষ্যে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। গোপালগঞ্জে এবারের ১৫ ই আগস্ট ২৬ উপলক্ষে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই! নেই শ্রদ্ধা ও ভালোবাসা।

