Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | ঢাকা | ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষায় রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ

ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষায় রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত31/07/2026 ঢাকা No Comments2 Mins Read
ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষায় রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ
ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষায় রূপগঞ্জে ১০ গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

পৈতৃক ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে এবার এক কাতারে দাঁড়াল রূপগঞ্জের ১০ গ্রামের মানুষ। অবৈধভাবে বালু ভরাট বন্ধ, ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর কর্মসূচি ও বিক্ষোভ মিছিল।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসা প্রাঙ্গণে ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক, জমির মালিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ও কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে এলাকার ফসলি জমি ও পৈতৃক বসতভিটা বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বহু পরিবার জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

আরোও পড়ুন

বদলগাছীতে খালে গোসলে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃ*ত্যু

বক্তারা বলেন, ”উন্নয়নের নামে মানুষের বসতভিটা ও আবাদি জমি ধ্বংস করে কোনো প্রকল্প গ্রহণ করা গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং জমির প্রকৃত বাজারমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।”

সভা শেষে অংশগ্রহণকারীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও বড় এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবক রফিকুল ইসলাম, ইলিয়াস পারভেজ, আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল, সুমন চৌধুরী, রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, গণঅধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, হাসান মোর্শেদ, মিল্লাত হোসেন, সাবেক ব্যাংকার আবু বক্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Keep Reading

2 Mins Read

রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪

4 Mins Read

রাজবাড়ীতে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া, হাঁটুপানি মাড়িয়ে চলাচল ৪ পরিবারের

1 Min Read

বালিয়াকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.