এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তিনি ৬ এপিবিএন, মাটিরাঙ্গা খাগড়াছড়িতে এসআই (সশস্ত্র) হিসেবে কাজ করছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে। পুলিশ মৃতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ সোমবার (২৭ জুলাই) শ্বশুরবাড়ির কাছে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে নিশ্চিত করেছেন। এলাকা বাসী এর সঠিক তদন্তের দাবি করছে।
আরোও পড়ুন
| গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েট নিক্ষেপের ঘটনায় আইনজীবীদের বিক্ষোভ |

