এম টি রহমান মাহমুদ ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের থানারপাড়া গ্রামের বাসিন্দা মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)-কে বড়পরিমাণ ইয়াবাসহ আটক করার অভিযোগে ধরে নেওয়া হয়েছে যৌথ বাহিনী (র্যাব ও ডিবি)।
কৃত অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
ঘটনায় যুক্ত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকার মাদক বিরুদ্ধে জনগণের সচেতন হতে আহ্বান করেছে। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ চাই!
আরোও পড়ুন
| গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন |

