Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | মুরাদনগরে মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফ গ্রেপ্তার

মুরাদনগরে মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফ গ্রেপ্তার

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত02/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
মুরাদনগরে মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফ গ্রেপ্তার
মুরাদনগরে মানহানি মামলায় সাংবাদিক মাহবুব আলম আরিফ গ্রেপ্তার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতার দায়ের করা এক হাজার কোটি টাকার মানহানির মামলায় স্থানীয় সাংবাদিক নেতা ও মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার গাইঢুলি এলাকা থেকে মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমকে গ্রেফতার করে পুলিশ। মাহবুব আলম দীর্ঘদিন বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি পত্রিকার মুরাদনগর প্রতিনিধি হিসেবে কর্মরত।

পাশাপাশি তিনি নিজে একটি অনলাইন সংবাদমাধ্যম পরিচালনা করেন।গত বছরের ৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১১ নম্বর আমলি আদালতে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি দাবি করেন, সাংবাদিক মাহবুব আলমের প্রচারিত মিথ্যা তথ্যের কারণে তার এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে,গত বছরের ২৭ জুন রাতে মুরাদনগরে সংঘটিত এক ধর্ষণের ঘটনায় জড়িত ফজর আলীকে বিএনপির নেতা হিসেবে ‘মুরাদনগর লাইভ টিভি’ নামের ফেসবুক পেজে প্রচার করেন মাহবুব আলম ওরফে আরিফ। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত ফজর আলী ও তার পরিবারের কেউ কখনও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ফজর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।মামলার আরজিতে আরও বলা হয়েছে, মাহবুব আলম আরিফ অনলাইন, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করেছেন।

তিনি ভুয়া ও মানহানিকর বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপতৎপরতায় উসকানি দিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তার প্রচারিত মিথ্যা সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলের মানহানি করে আর্থসামাজিকভাবে এক হাজার কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মাহবুব আলমের বিরুদ্ধে একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সেই পরোয়ানার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। তবে তিনি সাংবাদিক, এ বিষয়টি আমাদের জানা ছিল না।তবে ওসির এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ও জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা। তাদের দাবি, মাহবুব আলম মুরাদনগরের একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে।অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

গ্রেপ্তার মানহানি মামলা সাংবাদিক

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.