কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১

এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার শালধর এলাকায় এক অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা সহ মোঃ মোস্তাক নামের একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (৩১ মে) দুপুরে আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ির পাশে গোমতী নদীর আইলে অবস্থিত পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মোস্তাক (৫০) গোলাবাড়ি (ভুঁইয়া বাড়ি) এলাকার মৃত শামসুল হক ভূঁইয়ার পুত্র।

থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ির সংলগ্ন গোমতী নদীর পাকা সড়কে অভিযান চালানো হয়, যেখানে তার কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, আটক ব্যক্তি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।