মোহাম্মদ হোসাইন, সংবাদদাতা (টেকনাফ):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির (এনপিএস), একটি গণমাধ্যম ও মানবাধিকার প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার দপ্তরে একটি ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি আয়োজন করা হয়।
সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সাংবাদিকগণ একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের, জাতির ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য ভালোবাসা ও দোয়া করেন।
প্রধান অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জামাল মেম্বার, জেলা সাধারণ সম্পাদক মোঃ জহির আলম বাপ্পী চৌধুরী, মনসুর সিকদার, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এস. কে. জাফর, সাংবাদিক মোহাম্মদ হোসাইন, সাংবাদিক আবু মুসা এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা আলোচনা করেন।
সাংবাদিকতা হল একটি উল্লেখযোগ্য পেশা। সমাজের সত্য ও তথ্যপূর্ণ বিষয়াবলি জনগণের কাছে পৌঁছানো এবং সাংবাদিকদের মধ্যে একসাথে থাকার আবশ্যকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে, এ ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশের উন্নতি, শান্তি এবং সবার সুখ ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
