কুমিল্লায় বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

এরশাদ রানা (কুমিল্লা):

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ০২মে ২০২৬ কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসির) নির্দেশনায় থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-২০,তারিখ ০৭ এপ্রিল ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনের সাথে সংঘাতে জড়িত তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—সাইফুল ইসলাম আপন (১৫), পিতা- আলী আহম্মদ, মাতা- রোজিনা বেগম, সাং- সংরাইশ; মোঃ সুমন আলম (১৭), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- রেহেনা বেগম, সাং- রেইসকোর্স এবং মোঃ রবিউল (১৬), পিতা- মোঃ সাগর, মাতা- রুমি বেগম, সাং- ধানমন্ডি রেইসকোর্স।

তাদের সবার থানা কোতয়ালী মডেল ও জেলা কুমিল্লা। পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।