Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫
  • নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন
  • উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে
  • হেফাজতের ব্যানারে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
  • গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা-খন্দরে ভরে গেছে, পথচারীদের চরম দুর্ভোগ
  • সন্তানের চিকিৎসায় অসহায় সংবাদকর্মী ইখতিয়ার, সহযোগিতার আবেদন
  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার
  • টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব -১৫
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব -১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব -১৫

By দৈনিক নবদিগন্ত05/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব -১৫
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি ক্রিস্টাল মেথ(আইস) মাদক উদ্ধার করেছে।

অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত্রি অনুমান ০০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত অন্ধকারে সুকৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটির গায়ে “GUANYINWANG” লেখা রয়েছে। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ (তিন) কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের মতো ভয়ংকর অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

টেকনাফ মাদক উদ্ধার র‌্যাব -১৫

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

2 Mins Read

নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন

1 Min Read

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

চট্টগ্রাম 05/09/2026

নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন

05/09/2026

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

05/09/2026

হেফাজতের ব্যানারে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.