Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫
  • নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন
  • উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে
  • হেফাজতের ব্যানারে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
  • গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা-খন্দরে ভরে গেছে, পথচারীদের চরম দুর্ভোগ
  • সন্তানের চিকিৎসায় অসহায় সংবাদকর্মী ইখতিয়ার, সহযোগিতার আবেদন
  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | নয়াপাড়া ক্যাম্পে চোরচক্রের সদস্য আটক, উদ্ধার সোলার সামগ্রী

নয়াপাড়া ক্যাম্পে চোরচক্রের সদস্য আটক, উদ্ধার সোলার সামগ্রী

By দৈনিক নবদিগন্ত05/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
নয়াপাড়া ক্যাম্পে চোরচক্রের সদস্য আটক, উদ্ধার সোলার সামগ্রী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকায় বজ্রপাত নিরোধক খুঁটি, সোলার প্যানেল ও সোলার লাইট চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প (এক্সটেনশন)-এর জি/৭ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম হাসান শরীফ ওরফে সৈয়দুল আমিন (২১)। তিনি ক্যাম্প-২৬ (শালবাগান) জি/১ ব্লকের বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) নাঈম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিবাকালীন মোবাইল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি সংঘবদ্ধ চোরচক্র ক্যাম্প এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড ও সোলার লাইট চুরির জন্য অবস্থান করছে।

বিষয়টি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। অভিযানের সময় চোরচক্রের সদস্যরা হ্যাক্সো ব্লেড দিয়ে বজ্রপাত নিরোধক দণ্ড কাটার চেষ্টা করছিল। এ সময় হাসান শরীফকে চোরাই মালামালসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে আটক হাসান শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগী খোরশেদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে খোরশেদকে সেখানে পাওয়া যায়নি। তার বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প থেকে চুরি করা সোলার প্যানেল, সোলার লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানে একটি ফ্রেমসহ তিনটি হ্যাক্সো ব্লেড, একটি প্লায়ার্স, বজ্রপাত নিরোধক খুঁটির কাটা অংশ, ৩৮ ইঞ্চি লম্বা একটি লোহার শাবল, একটি পাটের ব্যাগ, চারটি অ্যালুমিনিয়াম ফ্রেম, দুটি সোলার লাইট, একটি ১০০ ওয়াটের সোলার প্যানেল এবং একটি লোহার সোলার প্যানেল ফ্রেম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দ করা দুটি সোলার লাইটের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং সোলার প্যানেলের মূল্য প্রায় ১০ হাজার টাকা।

এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। আটক হাসান শরীফ ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে। পরে আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

চোরচক্র নয়াপাড়া

Keep Reading

2 Mins Read

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

2 Mins Read

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

2 Mins Read

নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

খুলনা 05/09/2026

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

05/09/2026

নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন

05/09/2026

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.