Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত03/09/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার:

যুব নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ‘সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব ২০২৬ ।

বুধবার (২ সেপ্টেম্বর) ক্যাম্প-২৪-এর নাফ ইয়ুথ পিস ক্যাফেতে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং SHED ও ActionAid-এর অংশীদারত্বে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর সহকারী সিআইসি গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহামা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন প্রটেকশন সেক্টরের ফোকাল ক্লিনটন দে, হেড মাঝি নবী হোসাইন ও ক্যাম্প-২৪-এর চেয়ারম্যান মোহাম্মদ আলম।অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি ও অ্যাকশনএইডের সানজিদা আক্তার।

খেলাধুলা পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডার মিনারা আক্তার।

আয়োজকেরা জানান, সংস্কৃতি, সংগীত ও খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা, সম্প্রীতি ও শান্তির সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সামাজিক সংহতি জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করবে।

দিনব্যাপী আয়োজনে ক্যাম্প-২৪-এর ইয়ুথ পিসবিল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তরুণেরা।

টেকনাফ সাংস্কৃতিক মেলা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.