Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

টেকনাফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত27/08/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
টেকনাফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলার নেতৃত্বে সকাল ১০টায় জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও হ্নীলা মৌলভীবাজারে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং টেকনাফের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে হ্নীলা দরগাহপাড়া কবরস্থান ও মৌলভীবাজার বৃহত্তর কবরস্থান জিয়ারত করে। পরে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকায় গিয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। প্রায় তিন থেকে চার ঘণ্টাব্যাপী এ জুলুসে দুই শতাধিক অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জুলুস শুরুর আগে গাউছিয়া কমপ্লেক্সের প্রবর্তক গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দারের মাজার শরীফ জিয়ারত করা হয়। জুলুস চলাকালে ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলুল্লাহ (দঃ)’ এবং ‘নারায়ে গাউছিয়া—ইয়া গাউছুল আজম দস্তগীর’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল (সঃ) পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলা, গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন হায়দার শামীম, সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদ, মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী খান আলকাদেরী, সহকারী শিক্ষক মাস্টার আবু ছিদ্দিক হায়দার, মোহাম্মদ হোসাইন, মাওলানা নুরুল আলম ফারুকী, শামসুল আলম জিহাদী ও সুলতান আহমদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন। জুলুসের পথে স্থানীয় ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিরা অংশগ্রহণকারীদের জন্য পানি ও নাস্তার ব্যবস্থা করেন। পাশাপাশি জুলুস নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

জুলুস শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়।

Keep Reading

2 Mins Read

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

2 Mins Read

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

2 Mins Read

নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.