মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
রবিবার ০৯ আগস্ট ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানার পালংখালীর সীমান্ত সড়কের কাছে আজ ৯ আগস্ট ২০২৬ রবিবার সকালে ৬ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানার পুলিশ মিলে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজি থামানোর সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি বুজতে পেরে চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি। পরে, ওই সিএনজিতে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লক্ষ ৮৫ হাজার টাকার ১ লক্ষ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেটসহ সিএনজি আটক করা হয়।
আটক করা মালপত্রের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান বন্ধ করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

