Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা কার্যালয়ের উদ্বোধন

চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা কার্যালয়ের উদ্বোধন

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত04/08/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা কার্যালয়ের উদ্বোধন
চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা কার্যালয়ের উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ হাবিবুর রহমান , চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, চন্দ্রগঞ্জ উপজেলা অফিসের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শাহ জাহান মিয়া, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, লক্ষ্মীপুর জেলা এবং অবসরপ্রাপ্ত কর্পোরাল মীর মো. নূর আলম, সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা শাখা।

এছাড়া উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত পেটি অফিসার আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ‍নুর উদ্দিন, সহ -সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানছুর আহম্মদ, উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইয়াসিন আরাফাত বাবুসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের চন্দ্রগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক সহযোগিতার পাশাপাশি সমাজের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

বক্তারা বলেন, সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়ার পরও দেশের ও সমাজের মানুষের পাশে থাকার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আবদুর রব সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা ও সামাজিক দায়িত্ববোধ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চন্দ্রগঞ্জ উপজেলার অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংগঠনের সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান শেষে অতিথি ও সংগঠনের দায়িত্বশীল সদস্যদের মধ্যে পরিচয়পর্ব ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নতুন এ সংগঠনটি ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা, জনসচেতনতা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

Keep Reading

2 Mins Read

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

2 Mins Read

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

2 Mins Read

নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.