Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 1
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | বাড়ির সিঁড়িতে মিলল ২-৩ দিনের নবজাতক, খোঁজ নেই মা-বাবার

বাড়ির সিঁড়িতে মিলল ২-৩ দিনের নবজাতক, খোঁজ নেই মা-বাবার

By দৈনিক নবদিগন্ত15/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
বাড়ির সিঁড়িতে মিলল ২-৩ দিনের নবজাতক, খোঁজ নেই মা-বাবার
বাড়ির সিঁড়িতে মিলল ২-৩ দিনের নবজাতক, খোঁজ নেই মা-বাবার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের (প্রায় ২-৩ দিন বয়সী) এক নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে শিশুটিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা নাগাদ মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের কোনো এক সময় কেউ বাড়ির দ্বিতীয় তলার সিঁড়িতে নবজাতক শিশুটিকে ফেলে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে শিশুর কান্নার আওয়াজ শুনে সেখানে পৌঁছান এবং তাঁরা শিশুটিকে দেখতে পান। পরে তাঁরা শিশুটিকে কোলে তুলে নিয়ে প্রাথমিক যত্ন নিতে শুরু করেন।

এই খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে শিশুটিকে একবার দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ সময় অনেকেই শিশুটির লালন-পালনে আগ্রহ প্রকাশ করলে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানিয়েছেন, নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে। তার পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা এবং দত্তকের বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের নিয়ে একটি বোর্ড বৈঠক অনুষ্ঠিত হবে। পরিচয় শনাক্ত না হলে চলমান আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই করে যোগ্য দম্পতির কাছে শিশুটি দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, “শিশুটি সুস্থ অবস্থায় রয়েছে। বোর্ড বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিচয় শনাক্ত না হয়, তবে আইন অনুযায়ী দত্তকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নবজাতক মা বাবা নেই

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.