Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বাকেরগঞ্জে বীজ, সার ও চারা বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বাকেরগঞ্জে বীজ, সার ও চারা বিতরণ

By দৈনিক নবদিগন্ত02/07/2026 বরিশাল No Comments2 Mins Read
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বাকেরগঞ্জে বীজ, সার ও চারা বিতরণ
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বাকেরগঞ্জে বীজ, সার ও চারা বিতরণ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে আউশ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি, ফলদ বৃক্ষ রোপণ, সবজি আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন ফলদ চারার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাকেরগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইছা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫ কেজি উচ্চফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া ১ হাজার কৃষক প্রত্যেকে ৫টি করে নারিকেল চারা, জৈব সার ও চারা রোপণের খুঁটি পাবেন। ৩০০ জন কৃষক প্রত্যেকে ৩টি সুপারি, ১টি নিম ও ১টি আমড়া চারা, জৈব সার ও খুঁটি পাবেন।
অন্যদিকে ১৬০ জন কৃষক প্রত্যেকে ১টি আম, ১টি লিচু, ১টি বেল, ১টি সফেদা ও ১টি আতা চারাসহ জৈব সার ও খুঁটি পাবেন। এছাড়া ৩০ জন কৃষক প্রত্যেকে ৫টি করে মাল্টা চারা, জৈব সার ও খুঁটি পাবেন।

সবজি আবাদ সম্প্রসারণে ৮০০ জন কৃষককে ৭ প্রকার সবজির বীজের একটি প্যাকেট, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক চারা বিতরণ বিনামূল্যে সার-বীজ

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.