Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
  • শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ
  • নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন
  • পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

By দৈনিক নবদিগন্ত05/09/2026 বরিশাল No Comments2 Mins Read
পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

পরকীয়ার অহেতুক সন্দেহে ঢাকার খিলগাঁওয়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ নির্মম হত্যাকাণ্ডের খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার খিলগাঁও এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কাজলাকাঠি গ্রামের আলতু শিকদারের ছেলে সোহেল শিকদারের সঙ্গে মুক্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল নানা অহেতুক বাহানায় স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

​স্বজনদের অভিযোগ, ২ সেপ্টেম্বর রাতে সোহেল পরিকল্পিতভাবে মুক্তাকে বেদম মারধর করেন। নির্মম এই মারধরের সময় ভিডিও ধারণ করা হয় বলেও তারা জানান। একপর্যায়ে পিটিয়ে হত্যার পর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালান ঘাতক স্বামী।

​এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ঢাকার খিলগাঁও থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামী সোহেল শিকদারকে আটক করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে শুক্রবার জুমা নামাজের পর বাবার বাড়ি পশ্চিম সরসী গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

​ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানার সরসী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুস সালাম জানান, “ঘটনাটি আমি শুনেছি। নিহতের স্বামীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এবং সার্বিক তদন্তের স্বার্থে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”

​দুধল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম শোক প্রকাশ করে বলেন, “মেয়েটি আমার চোখের সামনে বড় হয়েছে, অত্যন্ত নম্র, ভদ্র ও পর্দানশীন একটি মেয়ে ছিল। তাছাড়া আমার বড় ভাইয়ের মেয়ের ক্লাসমেট। এই পাষণ্ড স্বামী সোহেল শিকদারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” অমানুষিক এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন

গৃহবধূ হত্যা পরকীয়া

Keep Reading

1 Min Read

কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

2 Mins Read

শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ

2 Mins Read

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

ঢাকা 05/09/2026

শাপলা চত্বর থেকে ১১ দলের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ

05/09/2026

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

05/09/2026

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.