Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ
  • নাগেশ্বরীতে “কমিউনিটি পুলিশিং কমিটি” র সভাপতি মিলন সম্পাদক রনজু
  • নাগেশ্বরীতে প্রচন্ড খরায় আমন রোপা ক্ষেত ফেটে চৌচির
  • বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন
  • নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | বাকেরগঞ্জে রাস্তাঘাট পরিচ্ছন্ন সুন্দর রাখতে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল

বাকেরগঞ্জে রাস্তাঘাট পরিচ্ছন্ন সুন্দর রাখতে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল

By দৈনিক নবদিগন্ত29/08/2026 বরিশাল No Comments2 Mins Read
বাকেরগঞ্জে রাস্তাঘাট পরিচ্ছন্ন সুন্দর রাখতে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল, বরিশাল প্রতিনিধি:

বাকেরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট পরিচ্ছন্ন ও পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভাকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশের আগাছা, লতাপাতা এবং আবর্জনা পরিষ্কারের কাজ নিয়মিত করে আসছেন বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান শুরু করলে পরিচ্ছন্নতা কাজে সরাসরি উপস্থিত হয়ে যোগ দেন ইউএনও মিল্টন চন্দ্র পাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল এবং বিএনপি নেতা ওবায়দুল ইসলাম নিজেরা উপস্থিত থেকে রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা পরিষ্কার করছেন। প্রশাসনিক প্রধান ও রাজনৈতিক প্রতিনিধির এমন উদ্যোগ দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অভিযানে হাত বাড়ান। অভিযানে প্রধান প্রধান রাস্তার দু’পাশের ঝোপঝাড় কেটে দৃষ্টিসীমা পরিষ্কার করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিমুক্ত হয়।

​অভিযানের উদ্যোগ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, “আমি প্রতি সপ্তাহে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশে আগাছা এবং আবর্জনা পরিষ্কার করে থাকি। প্রতি সপ্তাহের মতো আজ সকালেও আমরা কাজ শুরু করি। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল স্যার এসে যোগ দেওয়ায় কাজটিতে নতুন উদ্দীপনা এসেছে। শহরকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে আমরা আনন্দিত এবং জনগণের সুবিধার জন্য এ ধরনের জনকল্যাণমূলক কাজে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

ইউএনও ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, “পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকরা নিজ নিজ উদ্যোগ ও সচেতনতায় এলাকা পরিষ্কার রাখলে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব। এই ধরনের প্রশংসনীয় সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মিল্টন চন্দ্র পাল নাগরিক সেবা সহজীকরণ ও পৌরসভার সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নিচ্ছেন। নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার ও বিএনপি নেতার এই সামাজিক উদ্যোগের সমন্বয় স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

অভিযানে ইউএনও বাকেরগঞ্জ

Keep Reading

1 Min Read

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

2 Mins Read

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর

চট্টগ্রাম 30/08/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

30/08/2026

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

30/08/2026

সখীপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

30/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.