বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে নতুন সংস্কার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে নতুন সংস্কার

দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি বাতিল করে এখন থেকে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রধান ও সহকারী প্রধান পদে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার কাঠামো এবং বর্তমানে শূন্য থাকা ১২,৯৫১টি পদ সম্পর্কিত বিস্তারিত জানাতে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম নতুন পদ্ধতির কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *