Author: দৈনিক নবদিগন্ত

‎জেলা প্রতিনিধি: ‎​মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ মাদক মামলার প্রধান আসামি এনামুল দর্জি (৪০) কে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার দল চৌকস পুলিশ। শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ‎​ ‎​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে উত্তর ঝিকরহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থানা পুলিশ। অভিযানে এনামুল দর্জির হেফাজতে থাকা ২০০ কেজি গাঁজা সহ আটক করা হয়। ‎আটক এনামুল ওই এলাকার মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং একটি বড় মাদক মামলার প্রধান আসামি। ‎ ‎​পুলিশ আরও জানায়, আটক এনামুল দর্জি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগে…

Read More

 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং দেশের উন্নয়নে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও…

Read More

রাজবাড়ী রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ১১ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। ২১ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান। নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস…

Read More

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়ন ঘর থেকে বের হওয়া কৃষক শাহজাহান আলীর (৬০) ঝুলন্ত মৃতদেহ গাব গাছের ডাল থেকে উদ্ধার করেছে তার স্বজনরা। বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির অদুরে জঙ্গলের ভেতর একটি গাব গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের আজিজুল হকের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিলা গ্রামের শাহজাহান আলী একজন আর্দশ কৃষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক মাস ধরে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ অবস্থায় অন্যান্য দিনের মত মঙ্গলবার…

Read More

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় কুরআন ও সীরাতভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সোমবার সকাল ১০টায় ভূঁইয়াবাড়ী মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাওলানা ইবরাহীম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান টিটু। এছাড়া উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল হামদু, ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম সুমন, শহীদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, বাবলু, কাফি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান টিটু বলেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে…

Read More

বগুড়ার শেরপুর থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী তার কর্মস্থল ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস প্রকাশ করেন। বিদায়ী বার্তায় তিনি শেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “প্রিয় শেরপুরবাসী, আসসালামু আলাইকুম। গত ০৮/১২/২৫ খ্রিস্টাব্দে অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের থানায় যোগদান করেছিলাম। যোগদানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।” তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার দিতে না পারলেও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা ছিল প্রশংসনীয়। এ সহযোগিতার জন্য তিনি শেরপুরবাসীর…

Read More

বাধন কর্মকার কৃষ্ণ, বগুড়া প্রতিনিধি: নদী আছে, কিন্তু নেই তার প্রাণ। এক সময় যে করতোয়া ও বাঙালী নদী ছিল উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার অবলম্বন, আজ সেই নদীগুলোই নাব্যতা সংকট আর দূষণের চাপে ধুঁকছে নিঃশব্দে। স্রোত হারিয়ে ফেলা এই নদী এখন যেন কেবলই স্মৃতির ভার বহন করছে। বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামের অমলেশ হাওয়ালদার ছোটবেলা থেকেই নদীর সঙ্গে বড় হয়েছেন। বাবার কাছেই শিখেছিলেন মাছ ধরা। করতোয়া আর বাঙালী নদী ছিল তার জীবনের অংশ, আয়ের উৎস। কিন্তু সময় বদলেছে। বর্ষা মৌসুমে কিছু মাছ মিললেও বছরের বড় একটা সময় নদী হয়ে পড়ে প্রায় মাছশূন্য। নাব্যতা সংকট আর দূষণের কারণে তার মতো অসংখ্য জেলের জীবিকা…

Read More

মোঃ ইয়াসিন আরাফাত , স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গনিপুর গ্রামে অবস্থিত আহমদ আলী পাটোয়ারী বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকাল ৩টায় “মানবিক সহায়তা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা”-এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হোসেন টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির আব্দুল হান্নান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোহাম্মদ রেজাউল করিম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য…

Read More

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উদ্ধার হওয়া গলাকাটা মাথাবিহীন লাশের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। একটি ইলেকট্রনিক্স কোম্পানির হ্যান্ডবিলকে সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের দক্ষতা ও দূরদর্শিতা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সিসিটিভিতে মিলল প্রথম সূত্র ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বিকেল ৩টা ১৫ মিনিটে একটি সাদা মোটরসাইকেলে তিন যুবক ইটভাটায় প্রবেশ করে। তবে মাত্র ১২ মিনিট পর, ৩টা ২৭ মিনিটে, একই মোটরসাইকেলে বের হয়ে আসে দুইজন। ফুটেজে দেখা পোশাকের সঙ্গে ঘটনাস্থলে পাওয়া জুতো ও টি-শার্টের মিল খুঁজে পেয়ে পুলিশ নিশ্চিত…

Read More

মো. আল হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছেন। প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে। শুধু খাল খনন নয়, কোনো ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না। সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল-ভাবকী এলাকায় জেলায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা…

Read More