রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি:

“সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন আমরা”—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি জেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান বাংলা’র ষ্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সময় ও দৈনিক দক্ষিনের কন্ঠের জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সভাপতি এবং দৈনিক আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।

নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন (দৈনিক প্রতিদিনের সংবাদ, নলছিটি প্রতিনিধি)
সহ-সভাপতি: এ্যাড. গোলাম মাওলা শান্ত (দৈনিক সারাবাংলা), খন্দকার আমিনুর রহমান (খবর জনতা), এইচ.এম. দেলোয়ার হোসেন (দৈনিক শাহনামা)
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাসুম খান (বিজয় টেলিভিশন)
যুগ্ম সম্পাদক: মো. ফারুক খান (দৈনিক সমকাল, কাঠালিয়া প্রতিনিধি)
সাংগঠনিক সম্পাদক: মো. নুরুজ্জামান (বাংলাদেশ সমাচার)
সহ-সাংগঠনিক সম্পাদক: সুব্রত কুমার কর্মকার (চ্যানেল আই টিভি)
অর্থ সম্পাদক: মো. মাসুম বিল্লাহ (এস টিভি)
প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রেজাউল হাসান (দৈনিক আজকের আওয়াজ)
দপ্তর সম্পাদক: মো. খলিলুর রহমান (দৈনিক ঘোষণা)
সমাজকল্যাণ সম্পাদক: এ.কে.এম. মঞ্জুরুল হক (নিউজ দিগন্ত)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: বীথি শর্মা বণিক (দৈনিক সুন্দর বন)
ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক: মো. মেহেদী হাসান
নির্বাহী সদস্য: অধ্যাপক আ. হালিম, সায়েম আকন, খাইরুল ইসলাম পলাশ, মো. আমিন হোসেন, সরদার সাফায়েত হোসেনসহ আরও সদস্যবৃন্দ।

এছাড়াও কমিটিতে ৩০ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সাংবাদিকদের অধিকার রক্ষা, আর্থিক সহায়তা তহবিল গঠন এবং নৈতিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে। তারা সকল সাংবাদিককে বিভেদ ভুলে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিভিন্ন মহলের অভিনন্দন নবগঠিত কমিটিকে ঝালকাঠি জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেছেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন থেকে আমরা ঝালকাঠির সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে কাজ করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *